কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
- আপডেট সময় : ০৮:৩৭:১২ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
সম্প্রতি আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত প্রতিষ্ঠানের কোয়ালিটি ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে বেশ কিছু সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ ই অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
যেই প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করা হবে: আড়ং
বিভাগের নাম: কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট
মোট পদ সংখ্যা: বিজ্ঞপ্তিতে সর্বমোট পদ সংখ্যা উল্লেখ করা নেই।
অন্যান্য বিবরণ
কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে আড়ং এ আবেদন করতে গেলে আগ্রহী প্রার্থীকে অবশ্যই অনার্স বা সমমান পাশ হতে হবে। সেই সাথে টেক্সটাইল, গার্মেন্টসের প্রোডাকশন সম্পর্কে যথেষ্ট দক্ষ হতে হবে। সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
এছাড়াও এটি একটি ফুলটাইম প্রাইভেট চাকরি। যোগ্যতা থাকা সাপেক্ষে নারী এবং পুরুষ উভয় ধরনের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। প্রকাশিত সার্কুলারে বয়স সীমা উল্লেখ নেই। তবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে ময়মনসিংহ এর ত্রিশাল, পাবনা, মাগুরা এবং কুষ্টিয়াতে।
বেতন ভাতা ও অন্যান্য সুবিধা
প্রতি মাসে নির্ধারিত বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ডের সুবিধা, বছরে ২ টি উৎসব বোনাস এবং চিকিৎসা ভাতা সহ নানারকম সুবিধা রয়েছে।
এসিস্ট্যান্ট অফিসার পদের দায়িত্ব এবং কর্তব্য / Aarong job circular
যেকোন পদে আবেদন করার আগে সকল প্রার্থীর সেই পদের দায়িত্ব সম্পর্কে জানার আগ্রহ থাকে। আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী কোয়ালিটি ডিপার্টমেন্টে কি কি কাজ করতে হবে শেষ সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া হল।
• সঠিকভাবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর মেনে চলে যথা সময়ে কোয়ালিটির সম্পন্ন পণ্য উৎপাদনের সহায়তা করা।
• পণ্যের কালার টেস্ট, স্টাইলিং, সঠিক মাপ এবং কোন ধরনের অসুবিধা আছে কিনা সেগুলো যাচাই করে রিপোর্ট করা।
• পণ্য উৎপাদনের জন্য যে সকল কাঁচামাল এবং অন্যান্য আনুষঙ্গিক এক্সেসরিজ লাগে সেগুলো সংগ্রহের সহায়তা করা।
• প্রোডাক্টে কোন ধরনের সমস্যা থাকলে সেগুলো আইডেন্টিফাই করে যথাসম্ভব পদক্ষেপ গ্রহণ করা।
• ভেন্ডর প্রতিষ্ঠান গুলোতে বারবার ভিজিট করে কোয়ালিটি মেইনটেইন করা।
• গ্রাহকের মতামত গ্রহণ করে সেগুলো এনালাইসিস করা এবং কোম্পানিকে রিপোর্ট সাবমিট করা।
• প্রোডাকশন সম্পর্কিত বিভিন্ন ধরনের ফাইল এবং কাগজপত্র ব্যবস্থাপনা করা।
• এছাড়াও আড়ং কর্তৃপক্ষ প্রদত্ত নানা ধরনের কাজ গুলো সম্পাদন করতে হবে।
শেষ কথা
আশা করি আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কে আপনাদের সুস্পষ্ট ধারণা দিতে পেরেছি। আপনারা বিডি জবসের মাধ্যমেও এই চাকরিতে আবেদন করতে পারবেন।
ফ্রিজে কোন খাবার কত দিন পর্যন্ত সতেজ থাকে, বিস্তারিত জানতে এখানে প্রবেশ করুন।







